রায়পুরায় প্রতারণা মামলায় গ্রেফতার আ’লীগ নেতা বাবুল জেলহাজতে
২৯ অক্টোবর ২০১৯, ০২:১০ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে বিদ্যুৎ সংযোগের নামে গ্রাহকদের নিকট থেকে প্রতারণা করে তিন লাখ টাকা হাতিয়ে নেয়ার মামলায় গ্রেফতার হওয়া আ’লীগ নেতা বাবুল মিয়াকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ অক্টোবর) পুলিশের করা ৭ দিনের রিমান্ড আবেদনের শুনানী শেষে আদালত তার রিমান্ড নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত শুক্রবার (২৫ অক্টোবর) নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর রায়পুরা জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) হাবিবুর রহমানের দায়ের করা মামলায় বাবুলকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা রায়পুরা থানার উপ পরিদর্শক রাফিউল করিম ওই মামলায় নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাবুলের ৭ দিনের রিমান্ড আবেদন জানান।
গ্রেফতারকৃত বাবুল চাঁনপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে ও চাঁনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
প্রতারণা ছাড়াও উক্ত বাবুলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপের ব্যাপক অভিযোগ এলাকাবাসীর।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা