রায়পুরার মহেশপুর আওয়ামীলীগের সভাপতি মিষ্টার, সম্পাদক মোহাম্মদ
২৬ অক্টোবর ২০১৯, ০১:০৪ এএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম
আব্দুল কাদির:
পাঁচ বছর পর নরসিংদীর রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মো. সাইফুল ইসলাম মিষ্টার সভাপতি ও মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার শ্রীরামপুর রেলগেইটে অবস্থিত রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য তাদের নাম ঘোষণা করা হয়।
রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আফজাল হোসাইনের সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু।
আরো উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সাদেক, পৌর আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলম শাহীন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জামাল মোল্লা, আওয়ামীলীগ নেতা রিয়াদ আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি মিলন মাস্টার প্রমুখ।
মহেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি প্রার্থী ছিলেন ৪ জন। তারা হলেন-সাবেক সভাপতি ইদ্রিস আলী, সাইফুল ইসলাম মিষ্টার, রহিস উদ্দিন রশিদ ও হাজী মাহবুব শিকদার এবং সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন ৪ জন। তারা হলেন-সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, মোহাম্মদ আলী, মাইনুর হোসেন, কাজী আলমগীর।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার