আবরার হত্যার প্রতিবাদে রায়পুরায় মানববন্ধন
১৩ অক্টোবর ২০১৯, ০২:৩৭ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার সঙ্গে জড়িত আসামীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রায়পুরা উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
রবিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রায়পুরা বাসস্ট্যান্ড চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রায়পুরা উপজেলা ইশা ছাত্র আন্দোলনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য দেন নরসিংদী ইশা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক জিএম মোবারক হোসাইন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী ইসলামী যুব আন্দোলনের উপ-সম্পাদক আমিনুল ইসলাম শামীমসহ উপজেলার ইশা ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
মানববন্ধনে সময় বক্তারা বলেন, শিক্ষা ও সন্ত্রাস এক সঙ্গে চলতে পারে না। অন্যায়ভাবে নির্মম নির্যাতন করে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে যারা হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। সেই সাথে তিনি শিক্ষাঙ্গনে সন্ত্রাস মুক্ত পরিবেশ বজায় রাখতে অন্যান্য ছাত্র সংগঠনকে নেতাদের প্রতিও আহবান জানান।
পরে নিহত আবরারের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় মানববন্ধন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা