রায়পুরায় নিখোঁজের দুইদিন পর শিশুর মরদেহ উদ্ধার
১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০০ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৭:৪৪ পিএম
রায়পুরা প্রতিনিধি ॥
নরসিংদীর রায়পুরায় নিখোঁজের দুইদিন পর নদী থেকে মো: হোসেন মিয়া (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু হোসেন উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা গ্রামের মো: আপন মিয়ার ছেলে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়কান্দা এলাকার কাকন নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এর আগে শনিবার (১৪ সেপ্টেম্বর) বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় শিশুটি। এ ঘটনায় একই এলাকার মো. মোস্তফা মিয়া নামে সন্দেহভাজন একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা। পলাতক রয়েছে আটককৃত মোস্তফার ছেলে মো: ইসলাম।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় বাড়ির সামনে অন্য শিশুদের সাথে খেলাধুলা করার সময় নিখোঁজ হয় শিশু হোসেন মিয়া। নিখোঁজের পর রাতেই শিশুটির বাবা-মা তার খোঁজ করতে সন্দেহভাজন মোস্তফার বাড়িতে গেলে তাদেরকে হত্যার হুমকি দিয়ে বের করে দেয়া হয়। ঘটনার পরদিন শিশুটির বাবা রাযপুরায় থানায় একটি সাধারণ ডায়েরী করেন। সোমবার স্থানীয় কাকন নদীতে শিশুর লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করলে পরিবারের লোকজন শিশু হোসেনের মরদেহ শনাক্ত করেন।
নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, কয়েক দিন পূর্বে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিশু হোসেনের বাবা দিনমজুর আপনের সাথে একই এলাকার মোস্তফার ছেলে ইসলামের ঝগড়া হয়। এরই জের ধরে বাড়ির পাশে খেলারত অবস্থায় শিশুপুত্র হোসেনকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় মো: ইসলাম। পলাতক ইসলাম ও তার পিতা মোস্তফার বিরুদ্ধে এর আগেও একাধিক শিশুকে বাড়ি ডেকে নিয়ে শারীরিক নির্যাতন করার অভিযোগ রয়েছে। এছাড়া সাত বছর পূর্বে নিজ ভাগ্নেকে হত্যার অভিযোগে কারাবাসের পর দুই বছর আগে জামিনে ছাড়া পায় মোস্তফা।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির বলেন, মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ইসলাম শিশুটিকে ধরে নিয়ে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। নিহত শিশুর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পলাতক ইসলামের পিতা মোস্তফাকে আটক করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা