রায়পুরার বাকী উন্নয়ন করা আমার কর্তব্য: শিল্পমন্ত্রী
১৩ জুলাই ২০১৯, ০৬:৫৬ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পিএম
মোমেন খান:
নরসিংদীর রায়পুরা উপজেলাকে এখন আর দুর্গম অঞ্চল বলা যায় না। আমার মামার (রায়পুরার এমপি রাজু) নেতৃত্বে এখানকার যথেষ্ঠ উন্নয়ন কাজ হয়েছে। আমার মামা যেটুকু উন্নয়ন কাজ করেছেন, তারপরও যদি কিছু বাকী থেকে থাকে সেটুকু আমি করে দেব, ইনশাল্লাহ। রায়পুরার বাকী উন্নয়ন করাটা আমার কর্তব্য বলে আমি মনে করি।
শনিবার (১৩ জুলাই) দুপুরে রায়পুরা উপজেলা আওয়ামী লীগ কর্তৃক দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাংসদ ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আজকে এখানে (রায়পুরায়) আমি সংবর্ধনা নিতে আসিনি, আমার মামাকে (এমপি রাজু) সংবর্ধনা দিতে এসেছি। আমরা নরসিংদী জেলায় ঐক্যবদ্ধ দল গড়ে তুলবো।
শিল্পমন্ত্রী বলেন, কৃষি, শিল্প, শিক্ষা ও সভ্যতায় আমাদের নরসিংদী জেলা অনেক এগিয়ে গেছে। সারা বাংলাদেশে এখন আমাদের নরসিংদী জেলা একটি সমৃদ্ধশালী জেলা।
রায়পুরার শ্রীরামপুরে রাজি উদ্দিন আহমেদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কর্তৃক শিল্পমন্ত্রীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসাইন।
এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-৫ (রায়পুরা) এর সাংসদ প্রবীণ রাজনীতিবিদ রাজি উদ্দিন আহম্মেদ রাজু, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নরসিংদী-১ (সদর) আসনের সাংসদ নজরুল ইসলাম হিরু, নরসিংদী-২ (পলাশ) এর সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাংসদ জহিরুল হক ভূঁইয়া মোহন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া, নরসিংদী-৩ (শিবপুর) এর সাবেক সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা।
এসময় রায়পুরা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা