রায়পুরায় স্কুলে যাওয়া হলো না রাজিবের
২৫ জুন ২০১৯, ০৫:২৪ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ এএম
রায়পুরা প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় স্কুলে যাওয়ার পথে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মারা গেছে রাজিব মিয়া (১৩) নামে এক স্কুলছাত্র।
সে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নুরপুর গ্রামের বেদন মিয়ার ছেলে ও তুলাতুলী নিউ মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০টায় মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। মেথিকান্দা রেলওয়ে স্টেশন মাস্টার এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিবার ও প্রত্যক্ষর্দশীদের সাথে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো আজও রাজিব একটি বাইসাইকেল যোগে তার স্কুল তুলাতুলী নিউ মডেল উচ্চ বিদ্যালয়ের যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। মেথিকান্দা রেলওয়ে স্টেশনে পশ্চিম প্রান্তে পৌঁছানোর পর সাইকেল থেকে নেমে রেললাইন পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস (৭০৪) ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
ওই সময় চলন্ত ট্রেনের নিচে আটকা পড়ে তার সাইকেলটিও। মহানগর প্রভাতীর চালক মেথিকান্দা স্টেশনের এক কিলোমিটার দূরে গিয়ে মহেশমারা লেভেল ক্রসিং এলাকায় ট্রেনটি থামিয়ে স্থানীয়দের সহযোগিতায় নিহত রাজিব ও তার ব্যবহৃত বাইসাইকেলটি উদ্ধার করেন।এ দুর্ঘটনায় তার মাথার খুলি ও একটি পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা