রায়পুরার মেঘনায় দিনদুপুরে নৌ ডাকাতি, টাকা, স্বর্নালংকার ও মোবাইল সেট লুট
২২ জুন ২০১৯, ০৯:৩৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ এএম
নিজস্ব প্রতিবেদক॥
নরসিংদীর মেঘনা নদীতে একটি যাত্রীবাহি নৌকায় ডাকাতি সংঘটিত হয়েছে। শনিবার (২২ জুন) দুপুরে রায়পুরা উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নের রাজনগর গ্রামের সামনে এ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় অন্তত ১৫ জন যাত্রীর নিকট হতে নগদ টাকা, স্বর্নালংকার ও মোবাইল সেট লুট হয়েছে।
ডাকাতির শিকার নৌ যাত্রীরা হলেন-রায়পুরার বটতলী বাজারের ব্যবসায়ী কবির হোসেন, একই এলাকার গৃহবধু সালমা বেগম ও চাকুরিজীবী কামাল উদ্দিনসহ অন্তত ১৫ জন।
ডাকাতের কবলে পড়া নৌ যাত্রী কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি রায়পুরা উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নের বটতলী গ্রামের বাসিন্দা।
কামাল উদ্দিন জানান, দুপুর দেড়টার দিকে ৩০/৩৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা নরসিংদী বাজারের বিপিন শাহ ঘাট থেকে রায়পুরার চরআড়ালিয়ার বটতলির উদ্দেশ্যে ছেড়ে যায়। নৌকাটি রায়পুরার রাজনগর এলাকায় পৌঁছলে নদীর পাশে অবস্থান করা একটি স্পীডবোট থেকে ৭ জনের একটি ডাকাত দল নৌকাটির গতিরোধ করে। এসময় অস্ত্রধারী ডাকাতরা যাত্রী ও নৌকার মাঝিকে জিম্মি করে টাকা পয়সা, মোবাইল সেট, নারী যাত্রীদের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে নরসিংদীর করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল বলেন, নৌ ডাকাতির ঘটনা জানা নেই। তাছাড়া এ এলাকাটি ব্রাহ্মনবাড়িয়ার সলিমগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির অধীনে।
সলিমগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ কামরুজ্জামান এ এলাকাটি করিমপুর পুলিশের অধীনে পড়েছে জানিয়ে বলেন, আমাদেরকে ডাকাতির ঘটনাটি কেউ অবহিত করেনি। যদি ডাকাতির ঘটনার বিষয়ে কেউ অবহিত করতো পদক্ষেপ নিতে পারতাম।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা