চলন্ত ট্রেনকে ধাক্কা দিলো নিয়ন্ত্রণ হারানো ট্রাক
১৮ জুন ২০১৯, ০৬:৩৮ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পিএম
রায়পুরা প্রতিনিধি ॥
নরসিংদীর রায়পুরায় সিমেন্টবাহি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলো চলন্ত ট্রেনকে। তবে এতে কেউ হতাহত হয়নি। মঙ্গলবার (১৮ জুন) বিকাল সাড়ে ৩টায় রায়পুরা উপজেলার খানাবাড়ি রেলওয়ে স্টেশন সংলগ্ন বাঙ্গালী নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নরসিংদীর রায়পুরা থানার উপ-পরিদর্শক আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ট্রেন লাইনের পাশের রায়পুরা-নরসিংদী সড়কের বাঙ্গালী নগর এলাকায় আকিজ সিমেন্ট কোম্পানীর একটি ট্রাক ঘুরানো হচ্ছিল। ঘুরানোর সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। এসময় নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি পাশের রেললাইন দিয়ে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী চলন্ত এসারসিন্ধুর ট্রেনকে ধাক্কা দেয়। এসময় বিকট শব্দ হলে টের পেয়ে চালক ট্রেনটি থামিয়ে দেয়ায় বড় ধরণের দুর্ঘটনা থেকে বেঁেচ যায় ট্রেনটি। এ দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে।
খবর পেয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে নিলে দেড় ঘন্টা পর বিকাল ৫টায় এ লাইনে ট্রেন চলাচল শুরু হয়। দুর্ঘটনার পর অন্যান্য ট্রেন অপর লাইনে চলাচল করায় ঢাকা-চট্রগ্রাম-সিলেট-কিশোরগঞ্জ রেলপথে ট্রেন চলাচলে বিঘœ ঘটেনি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা