রায়পুরার নিলক্ষায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
২৫ মে ২০১৯, ০৪:৫৫ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ১০:৩৪ পিএম
রায়পুরা প্রতিনিধি ॥
নরসিংদীর রায়পুরায় হ্যাপি বেগম (২৮) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধু উপজেলার নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী দুলাল মিয়ার স্ত্রী ও দুই সন্তানের জননী। শনিবার (২৫ মে) সকালে নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে এক শিশু সন্তানকে সঙ্গে নিয়ে যথারীতি নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন গৃহবধু হ্যাপি বেগম। সকালে তার শিশু সন্তান ঘুম থেকে জেগে উঠে ঘরের দরজা খোলা দেখতে পায়। এসময় ডাকাডাকি করলেও মা হ্যাপি ঘুম থেকে না জাগায় পার্শ্ববর্তী লোকজনকে ডেকে আনে সে। পরে স্থানীয়রা ঘরের জিনিসপত্র তছনছ ও রহস্যজনক মৃত্যু বুঝতে পেরে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, দরজা খোলা অবস্থায় ঘরে প্রবেশ করায় ধারণা করা যায় এ হত্যার ঘটনায় জড়িতরা ওই গৃহবধুর পূর্ব পরিচিত। তবে ঘর থেকে কোন মালামাল খোয়া যায়নি এবং শরীরে কোন আঘাতের চিহ্নও পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খুব দ্রুত এ মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তার করার চেষ্টা শুরু করেছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা