রায়পুরায় রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ
১৫ মে ২০১৯, ০৪:৫০ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ১০:২৪ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় পবিত্র রমজান মাস উপলক্ষে গরীব, অসহায় ও খেটে খাওয়া রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে সামাজিক সেবামূলক সংগঠন ‘মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন’ রায়পুরা উপজেলা শাখা।
এই রমজানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও রেলস্টেশনগুলোতে প্রায় দুই হাজার রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) উপজেলার তিনটি রেলস্টেশন মেথিকান্দা, হাটুঁভাঙ্গা ও খানাবাড়িতে দুইশ জনের মাঝে সংগঠনের সদস্যরা ইফতার বিতরণ করেন।
পর্যায়ক্রমে উপজেলার ৬টি রেলস্টেশনসহ ডৌকারচর, নিলক্ষ্যা, শ্রীনগর, চরমধুয়া, চাঁনপুর, বাঁশগাড়ি, চরআড়ালিয়া, আদিয়াবাদ, মির্জানগর,চরসুবুদ্ধি, হাইরমারা, পলাশতলী, অলিপুরা, আমিরগঞ্জ, মরজাল ও মুছাপুর ইউনিয়ন সমূহে এই ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের সভাপতি ফারহান জোনায়েদ বলেন, এই সংগঠনের মাধ্যমে আমরা পবিত্র রমজান মাসে ইফতার বিতরণ, বৈশাখী উৎসব, পিঠা উৎসব, দুটি ঈদে সুবিধা বঞ্চিত পথ শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে থাকি। এছাড়াও জরুরী রক্তের প্রয়োজনে রক্ত দিয়ে ও গরীব রোগীকে অর্থ দিয়ে সাহায্য করি।
তিনি আরো বলেন, আমাদের এই কার্যক্রমে সংগঠনের প্রত্যেক সদস্যরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকে। আগামী দিনগুলোতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা