রায়পুরায় একই পরিবারের চারজন দগ্ধ হওয়ার ঘটনায় মামলা আটক ২
১০ এপ্রিল ২০১৯, ০৪:৪৮ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর রায়পুরায় পূর্ব বিরোধের জের ধরে একটি ঘরে অগ্নিসংযোগের ঘটনায় একই পরিবারের তিন শিশুসহ চারজন অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে।দগ্ধ তিন শিশুর বড় বোন রত্না আক্তার বাদী হয়ে বুধবার (১০ এপ্রিল) রায়পুরা থানায় ৭ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেছেন।
এ ঘটনায় মামুন ও রবিন নামে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জমি সংক্রান্ত ও হত্যার পূর্ব বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্যে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছে।
নরসিংদীর পুুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, সম্প্রতি লোচনপুরের দুলাল গাজী হত্যাকাণ্ডের পর একই গ্রামের সোহাগ ও বিপ্লব মিয়াকে আসামি করা হলে তারা পরিবারসহ গা-ঢাকা দিয়ে ছিল। সম্প্রতি বিপ্লব উচ্চ আদালত থেকে জামিন পান।
সোমবার (৮ এপ্রিল) নিজ বাড়িতে আসেন বিপ্লব মিয়ার পরিবারের সদস্যরা। এতে প্রতিপক্ষের লোকজন সুকৌশলে তাদের ঘরে অগ্নিসংযোগ করে। এতে একই পরিবারের তিন শিশুসহ চারজন অগ্নিদগ্ধ হয়। অগ্নিদগ্ধদের প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
জমি সংক্রান্ত পূর্ব বিরোধ নিয়ে প্রতিপক্ষকে ক্ষতিগ্রস্ত করতে পরিকল্পিতভাবে এ আগুনের ঘটনা ঘটানো হয়েছে বলে তদন্তে নিশ্চিত হয়েছে পুলিশ। এ ঘটনায় আটককৃত দুইজন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা