রায়পুরায় আড়িয়াল খাঁ নদ থেকে এক গৃহবধুর মরদেহ উদ্ধার
০৭ এপ্রিল ২০১৯, ০৬:১৮ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ এএম
মোমেন খান ॥
নরসিংদীর রায়পুরায় নাদিরা বেগম (৩৫) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাদিরা একই উপজেলার সৈকার চর গ্রামের সৌদী প্রবাসী মাসুদ মিয়ার স্ত্রী। রবিবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জ এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন চার সন্তানের জননী নাদিরা বেগম তিনদিন আগে নিখোঁজ হয়। রবিবার স্থানীয়রা রাধাগঞ্জ বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এসময় পরিবারের সদস্যরা নাদিরার মরদেহ শনাক্ত করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কবির জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই নারী মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা