রায়পুরার মির্জারচরে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত ॥ আহত ৫
১৯ মার্চ ২০১৯, ১২:৫৪ পিএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ০২:০৩ এএম
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন দুইজন। এসময় আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে রায়পুরার চরাঞ্চলের মির্জারচর ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন-একই ইউনিয়নের বালুচর গ্রামের কাউনিয়া মিয়ার ছেলে ইকবাল (৩২) ও মির্জারচর মধ্যপাড়া এলাকার সৈকত মিয়ার ছেলে আমান উল্লাহ (৩১)। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিগত মির্জারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে এলাকায় আধিপত্য বিস্তার বিজয়ী চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জাফর ইকবাল মানিক ও পরাজিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফারুকুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আগেও দুইপক্ষের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে হতাহতের ঘটনার পর ইউপি চেয়ারম্যান মানিকের সমর্থকরা এলাকা ছাড়া ছিলো। তিনদিন আগে এলাকা ছাড়া লোকজন এলাকায় ফিরে যায়।
মঙ্গলবার সকালে পরাজিত চেয়ারম্যান ফারুকুল ইসলামের সমর্থকরা ইউপি চেয়ারম্যান মানিকের সমর্থকদের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। এতে ৭ জন গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাদের নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতাবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। বাকী দুইজনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা