রায়পুরার মরজালে মিষ্টি দোকান ও পরিবহনে ভ্রাম্যমান আদালতের অভিযান
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:২৩ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৬:৩৩ পিএম
নিজস্ব প্রতিবেদক
রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ডে পরিবহন ও দোকানে অভিযান চালিয়ে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার (০২ ফেব্রুয়ারি)বিকালে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনা মোতাবেক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরুখ খান ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ সময় মরজাল বাজারের কয়েকটি মিষ্টির দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা অনুযায়ী বিভিন্ন মাত্রার অর্থদণ্ড করা হয়।

মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ধারা অনুযায়ী মরজাল সংলগ্ন মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনাকালে ভৈরব-ঢাকাগামী ওয়াহিদ ক্লাসিক পরিবহণের একটি বাসকে লাইসেন্স চেক করার নিমিত্তে থামতে বলা হলে বাসটি একজন আনসার সদস্যকে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে। এমতাবস্থায় বাসটিকে আটক করা হয় এবং চালকের আসনে থাকা ব্যক্তির কাছে বৈধ লাইসেন্স বা যানবাহনের ফিটনেস সংশ্লিষ্ট কাগজপত্র পাওয়া না যাওয়ায় চালককে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৩৮ ধারা অনুযায়ী লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অপরাধে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা