বিমানবন্দরের সামনে ট্রাকচাপায় নিহত রায়পুরার ডালিম ও মোবারকের পরিবারে শোকের মাতম
২৮ জানুয়ারি ২০১৯, ০৮:১৩ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৫:২৮ পিএম
নিজস্ব প্রতিবেদক
বিমানবন্দরে সৌদী আরবগামী ভাইকে পৌঁছে দিতে এসে ট্রাকের চাপায় নিহত নরসিংদীর রায়পুরার দুই স্বজন ডালিম ও মোবারকের পরিবারে চলছে শোকের মাতম। নিহতরা সম্পর্কে শ্যালক ও ভগ্নিপতি। সোমবার (২৮ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তাদের মর্মান্তিক এ মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে তাদের বাড়ি রায়পুরার আনোয়ারাবাদ ও চরসুবুদ্ধি গ্রামজুড়ে।
ছেলে ডালিম ও ১৮ দিন আগে বিয়ে দেয়া মেয়ের জামাই মোবারককে হারিয়ে শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা সুফিয়া বেগম। দূর্ঘটনার জন্য দায়ী চালক ও সহকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা।
উল্লেখ্য, বড় ভাই রুবেলকে বিদায় জানাতে রবিবার (২৭ জানুয়ারি) বোন জামাই মোবারককে (৩০) সঙ্গে নিয়ে হযরত শাহজালাল বিমানবন্দরে যান ডালিম (২০)। রাতে ঘুরাফেরা করতে বিমানবন্দরের মুখে এপিবিএন’র তল্লাশি চৌকির কাছে গেলে বগুড়াগামী একটি রডবোঝাই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা