রায়পুরার হাইরমারায় গৃহবধুর মরদেহ উদ্ধার
২২ জানুয়ারি ২০১৯, ১২:৫৯ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৬:১৩ পিএম
রায়পুরা প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় নিজ বাড়ি থেকে ফাতেমা বেগম (৩৮) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফাতেমা রায়পুরা উপজেলার হাইরমারা গ্রামের বশির আহমেদের প্রথম স্ত্রী। মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে রায়পুরা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্ত্রী ফাতেমার সংসারে সন্তান না থাকায় দ্বিতীয় বিয়ে করেন স্বামী বশির আহমেদ। দ্বিতীয় স্ত্রীর সংসারে ১৬ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। সোমবার রাতে পারিবারিক কলহ ও সম্পদ নিয়ে স্বামী বশির আহমেদের সাথে প্রথম স্ত্রী ফাতেমার ঝগড়া হয়। এ ঘটনার পর রাতেই ফাতেমার রহস্যজনক মৃত্যু হলে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকালে ফাতেমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা