রায়পুরায় টেটাঁযুদ্ধ বন্ধ করে শান্তি ফিরিয়ে আনতে চান আশরাফ
২২ ডিসেম্বর ২০১৮, ১১:৩০ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ এএম
রফিকুল হক, রায়পুরা প্রতিনিধি
নরসিংদী-৫ (রায়পুরা) নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে পথসভা ও গনসংযোগ করছেন বিএনপি মনোনীত প্রার্থী আশরাফ উদ্দিন বকুল। এছাড়া নির্বাচনী প্রচারনায় নেমেছেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের স্ত্রী, মেয়েসহ পরিবারের লোকজন।প্রতিদিন রায়পুরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগকালে ধানের শীষ প্রতিকে ভোট চাইছেন তারা।
২২ বছর যাবৎ আওয়ামী লীগের দখলে থাকা আসনটি পুণরুদ্ধার করতে চান আশরাফ উদ্দিন বকুল। এজন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতিককে বিজয়ী করার আহবান জানাচ্ছেন তিনি।
আশরাফ উদ্দিন বলেন, দীর্ঘদিনের হারানো আসনটি পূণরুদ্ধার করতে আমি মাঠে কাজ করছি অনেকদিন ধরে। আমার বিশ্বাস অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে এবং জনগণ ভোট দিতে পারলে আমি ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ।
নির্বাচনে বিজয়ী হলে দূর্গম চরাঞ্চলে যুগ যুগ ধরে চলে আসা টেটাঁযুদ্ধ নামক মরনযুদ্ধ বন্ধ করে এলাকার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো। কেননা এই টেঁটাযুদ্ধ এর কারণে এলাকার সুনাম নষ্টের পাশাপাশি মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে।
আমি এ সমস্ত হীন কর্মকাণ্ড থেকে ফিরিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবন যাপনের পরিবেশ তৈরি করবো এবং এলাকার সকল ধরণের উন্নয়নমূলক কাজ করবো।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও