রায়পুরায় সংবাদপত্রের ৭ বিক্রয়কর্মীকে বাইসাইকেল উপহার
১৯ জুলাই ২০২৩, ০৫:২৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০৪:১৮ এএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় সংবাদপত্রের ৭ বিক্রয়কর্মীকে বাইসাইকেল উপহার দেয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান সাইকেল তুলে দেন।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নঈম মোহাম্মদ মারুফ খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ, মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, বর্তমান সময়ে ডেঙ্গু পরিস্থিতি বাড়ছে। প্রতিটি মসজিদে ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক আলোচনা করতে হবে। এই প্রচারণার মাধ্যমেই গ্রামের সাধারণ মানুষদের সচেতন করা যাবে। বর্ষা মৌসুমে বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ দেন জেলা প্রশাসক।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি