রায়পুরায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২২, ০২:১১ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় ট্রেনের সাথে ধাক্কা লেগে অজ্ঞাত এক বৃদ্ধের (৫৫) মৃত্যু হয়েছে। রোববার সকাল আনুমানিক সাড়ে আটটায় সময় দৌলতকান্দি রেলস্টেশনের পশ্চিম পাশে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে ভৈরব রেলওয়ে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতকান্দি রেলস্টেশনের অদূরে পশ্চিম পাশে দুই রেললাইনের মাঝে মস্তকহীন হাত পা ভাঙা বৃদ্ধের লাশ পরে থাকতে দেখে দৌলতকান্দি রেলস্টেশনে খবর দেয় স্থানীয়রা। স্থানীয়দের ধারনা ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে অজ্ঞাত এই বৃদ্ধের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। পরে দৌলতকান্দি রেলস্টেশন কর্তৃপক্ষ ভৈরব রেলওয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে দুপুর ১২টায় মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে রেলওয়ে পুলিশ।
ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক হারুনুজ্জামান রুমেল বলেন, ট্রেনে কাটা পরা লাশের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সাথে কথা বলেও পরিচয় শনাক্ত করা যায়নি। অজ্ঞাতনামা মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা