রায়পুরায় মাদক সেবনে বাঁধা দেয়ায় বৃদ্ধের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ
০৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫২ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় মাদক সেবনে বাঁধা দেয়ার জেরে আবদুল খালেক (৭০) নামে এক বৃদ্ধের ঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে একই এলাকার মাদকসেবী বখাটেদের বিরুদ্ধে। এই ঘটনায় সোমবার ভুক্তভোগী ওই বৃদ্ধ রায়পুরা থানায় লিখিত অভিযোগ করেছেন।
এর আগে রোববার রাত আনুমানিক ২টায় উপজেলার উত্তরবাখর নগর ইউনিয়নের লোচনপুর গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী আবদুল খালেক লোচনপুর এলাকার বাসিন্দা ও অভিযুক্তরা একই এলাকার নূর নবীর ছেলে আল-আমিন, আফসুর উদ্দিনের ছেলে আহসান উল্লাহ, শাহজাহানের ছেলে শাহ-আলম ও সিরাজ মিয়ার ছেলে ইমরান মিয়া।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর বাড়ির আঙ্গিনায় দীর্ঘদিন যাবত জুয়া এবং মাদক সেবনের সাথে সম্পৃক্ত কতিপয় বখাটেরা বিভিন্ন ধরনের অবৈধ কর্মকান্ড পরিচালনা করে আসছিল। ওই বৃদ্ধ এসব ঘটনার প্রতিবাদ করেন। এ নিয়ে গত দুই দিন ওই বৃদ্ধের সাথে বখাটেদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বৃদ্ধাকে লাঠি নিয়ে তাড়া করে বখাটেরা। এরপর থেকে ওই বৃদ্ধকে হত্যার হুমকি দিয়ে আসছিল তারা। ভুক্তভোগী তার পরিবারের লোকজনকে এ ঘটনাটি জানান। এ বিষয়টি লোকমুখে জানাজানি হলে বখাটেরা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন হুমকি দেয়।
প্রতিবেশি হাবিবুর রহমান বলেন, কয়েক বছর যাবত এই বখাটেরা বিভিন্ন অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়ে এলাকায় বিভিন্ন ধরনের সমস্যা করে আসছিল।
ভুক্তভোগীর ছেলে বলেন, বাবা একা বাড়িতে থাকেন। কৃষি কাজ করে উপার্জিত অর্থ এবং ধান, চাল ছিল ঘরে। তারা ঘরে থাকা জিনিসপত্র ও অর্থ লুট করে আগুন লাগিয়ে চলে যায়। আগুনে সবকিছু পুড়ে ছাই হয়েছে। এ বিষয়ে চেয়ারম্যান এবং মেম্বারকে জানিয়েছি। অপরাধীদের খোঁজে বের করে শাস্তির দাবি জানাচ্ছি।
ভুক্তভোগী আবদুল খালেক বলেন, বখাটেরা বাড়ির পাশে মাদকসেবনসহ অনৈতিক কর্মকান্ড করলে আমি বাঁধা দেই। এর জেরে রোববার রাত ২টায় সময় বখাটেরা ঘরে আগুন লাগিয়েছে। আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তায় ভুগছি। তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
রায়পুরা থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক জহিরুল হক বলেন, অভিযোগ পেয়েছি এবং তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা