রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে একজন নিহত, আহত ২০
১৩ জুলাই ২০২২, ০৫:২২ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সাবেক ও বর্তমান দুই ইউপি মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে মো. মফিজ উদ্দিন (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন উভয় পক্ষের আরও ২০ জন।
আজ বুধবার দুপুরে উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামের বর্তমান ইউপি সদস্য আব্দুল খালেক ও সাবেক ইউপি সদস্য শাহ আলম গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মফিজ উদ্দিন ওই এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে এবং শাহ আলমের সমর্থক বলে জানা গেছে। তাৎক্ষনিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহত অবস্থায় ৬ জনকে উপজেলা হাসপাতালে আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ সকালে তুচ্ছ ঘটনা নিয়ে বাচ্চাদের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। এই জের ধরে দুই পক্ষের লোকজন দুপুরে টেঁটাসহ অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়। আহতদের মধ্যে টেঁটাবিদ্ধ অবস্থায় মফিজ উদ্দিন নামে একজনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের নরসিংদী সদরসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ জানান, খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে একজন নিহতসহ উভয়পক্ষের আহত ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা