রায়পুরায় বালু ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ ১২, টেটাবিদ্ধ ২
২০ জুন ২০২২, ০১:১৮ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১২ জন গুলিবিদ্ধ ও ২ জন টেটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নলাবাটা গ্রামের গোলজার মেম্বার গ্রুপ এবং পার্শ্ববর্তী ভাটি বদরপুর গ্রামের রবি গ্রুপ এর মধ্যে বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিলো। গত মাসে এ নিয়ে দুই গ্রুপের মধ্যে একাধিকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সোমবার সকালে ভাটি বদরপুর গ্রামের রবি মেম্বারের গ্রুপ নলবাটা গ্রামের প্রতিপক্ষ গোলজার গ্রুপের ওপর হামলা চালায়। এসময় নলাবাটা গ্রামের ১২ জন গুলিবিদ্ধ (রাবার বুলেট) ও ২ জন টেটাবিদ্ধ হয়ে আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নিয়ে যায় স্বজনরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ অবস্থান নেয়ার পর সংঘর্ষ থেমেছে বলে জানিয়েছে হাসনাবাদ বাজার পুলিশ ফাঁড়ি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা