রায়পুরায় অসামাজিক কর্মকাণ্ড রোধে মতবিনিময় সভা
১৯ জুন ২০২২, ০৮:১৯ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম
রায়পুরা প্রতিনিধি:
"বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি" এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় মাদক, জুয়া,বা ল্য বিবাহ ও অসামাজিক কর্মকাণ্ড রোধে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৯ জুন) বিকেলে মির্জাপুর ইউনিয়ন পুবেরচর এলাকায় এই সমাবেশ করা হয়।
ওই সভায় উপস্থিত ছিলেন রায়পুরা থানার উপপরিদর্শক মো নাসির উদ্দিন ও বিল্লাল হোসেন, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী, উপজেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মো: আসাদ মিয়া, মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আন আমিন হোসাইন প্রমুখ।
এছাড়া সভায় স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভায় বক্তাগণ সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের কার্যকর ভূমিকার প্রশংসা করেন ও ধন্যবাদ জানান। অসামাজিক কর্মকাণ্ড রোধে সকলকে সচেতন থাকার আহবান জানানো হয় সভায়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা