রায়পুরায় ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
০৪ জুন ২০২২, ০৮:৩১ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ এএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় মো: হামিদ মিয়া (৫৫) নামে এক ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সকালে রায়পুরা-নরসিংদী সড়কের পাশে মির্জানগর ইউনিয়নের পূর্বকান্দি এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো: হামিদ মিয়া উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত ইজিবাইক (বিভাটেক) চালক। তার সংসারে স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, স্থানীয় কয়েকজন ডোবার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে অর্ধগলিত মরদেহ দেখতে পান। এসময় স্থানীয়রা ৯৯৯ নাম্বারে কল দেয়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আজিজুর রহমান, নরসিংদী পিবিআই এর পরিদর্শক জামাল উদ্দিন খানসহ পুলিশের কর্মকর্তারা।
জানা যায়, গত ৩০ মে সকালে হামিদ মিয়া তার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে তিনি বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে ও আত্মীয়ের বাড়িতে খোঁজ করেন। না পেয়ে গত বুধবার (১ জুন) রায়পুরা থানায় সাধারণ ডায়েরি করেন স্বজনরা।
লাশ উদ্ধারের খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে পড়নে থাকা জামা-কাপড় দেখে মরদেহটি শনাক্ত করেন। পুলিশ দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে তার ব্যাটারিচালিত বিভাটেক এর সন্ধান পাওয়া যায়নি।
নিহতের স্বজন ইদ্রিস আলী জানান, সে আগে পায়ে চালিত রিকশা চালাতো। ৬ মাস আগে আমি তাকে ব্যাটারিচালিত ইজিবাইক কিনে দিয়েছিলাম। প্রতিদিনের ন্যায় সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে ইজিবাইকটি ছিনতাই হয়েছে।
রায়পুরা থানার উপপরিদর্শক বিল্লাল হোসেন জানান, এ ঘটনায় পরবর্তী আইন পদক্ষেপ নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা