রায়পুরায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার
০২ জুন ২০২২, ০৭:৩৬ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় বুধবার (১ জুন) রাতে ভুক্তভোগী তরুণীর চাচা রায়পুরা থানায় অভিযোগ করেন। পরে রাতেই অভিযুক্ত আব্দুল মান্নানকে চরসুবুদ্ধির নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে গত সোমবার (৩০ মে) ওই তরুণীকে (২০) ধর্ষণচেষ্টা করেন আব্দুল মান্নান (৫৫)। গ্রেপ্তারকৃত মান্নান উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নে চরসুবুদ্দি গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা জানান, প্রতিবন্ধী ওই তরুণীর বাবা মারা গেছেন। বাড়িতে মায়ের সঙ্গেই থাকতেন ওই তরুণী। গত সোমবার দুপুরে ওই তরুণীর মা দরকারি কাজে বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে একা থাকার সুযোগে বায়েজীদ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান ঘরে ঢুকে ওই তরুণীকে ধর্ষণ চেষ্টা করেন। এসময় চিৎকার শুনে তার স্বজনরা এগিয়ে গেলে অভিযুক্ত মান্নান পালিয়ে যায়।
এ ঘটনায় গত বুধবার রাতে ভুক্তভোগী তরুণীর চাচা বাদী হয়ে মান্নানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করলে রাতেই পুলিশ মান্নানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠায়।
রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ করেন। পরে ওই রাতেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা নথিভূক্ত করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা