রায়পুরায় গৃহবধূর মরদেহ উদ্ধার, যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ
৩১ মে ২০২২, ০৭:২৯ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ এএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয়া অবস্থায় তানিয়া আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মে) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের মহিষবেড় পশ্চিমপাড়া এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় এই প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতের স্বজনদের অভিযোগ, যৌতুকের টানা না দেয়ায় পরিকল্পিত ভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
নিহত তানিয়া আক্তার (২২) উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের মৃত লিটন মিয়ার মেয়ে এবং চরসুবুদ্ধি ইউনিয়নের মহিষবেড় এলাকার ফারুক মিয়ার স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, দুই পরিবারের সম্মতিতে ৫ বছর আগে বিয়ে হয় তানিয়া ও ফারুক মিয়ার। পেশায় রাজমিস্ত্রী ফারুকের দ্বিতীয় স্ত্রী ছিলো তানিয়া । বিয়েতে যৌতুক দেওয়ার কথা না থাকলেও বিয়ের কিছুদিন পরই তানিয়ার বাড়ি থেকে ২ লাখ টাকা দাবী করে ফারুকের পরিবার। দাবী পূরণ না করায় প্রায়শই তানিয়ার স্বামী ফারুক, শ্বশুর, শ্বাশুড়ি ও ননদ তাকে যৌতুকের জন্য শারিরীক ও মানসিক ভাবে নির্যাতন করতো।
মঙ্গলবার সকালে শ্বশুর বাড়িতেই গলায় ওড়না পেচিয়ে বসতঘরের আড়ার সাথে ঝুলে থাকা অবস্থায় তানিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তানিয়ার স্বামী ফারুকসহ শ্বশুর বাড়ি অন্যরা পলাতক রয়েছে।
রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) গোবিন্দ সরকার মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা