রায়পুরায় মাদক ও বাল্যবিবাহ রোধে সুধী সমাবেশ
৩০ মে ২০২২, ০৮:৪০ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ এএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় মাদক ও বাল্যবিবাহ রোধে জনসচেতনতামূলক সুধী সমাবেশের আয়োজন করে উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে মুছাপুর ইউনিয়নের মতিউর নগর গ্রামে রামনগর হাইস্কুল মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মো: কামরুজ্জামান এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজগর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো সাজ্জাত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার ফোরামের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সামালমগীর আলম, রামনগর হাইস্কুলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন ভূইয়াসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও এলাকাবাসী।
এসময় বক্তারা বলেন, মতিউর নগর গ্রামটি দীর্ঘদিনের ইতিহাস ঐতিহ্য সম্বলিত এলাকা হওয়ার পরও কিছু বিপথগামী লোকজনের কারণে সুনাম বিনষ্ট হচ্ছে। আমাদের প্রত্যেকের অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধে উদ্যোগ নেওয়া প্রয়োজন। সবার মধ্যে সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। সমাজ থেকে মাদক ও বাল্যবিবাহ রোধে স্থানীয়দের এগিয়ে আসতে হবে। প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ করেন বক্তারা।
পরে উপস্থিত সকলকে শপথ পাঠ শেষে মাদক ও বাল্যবিবাহ রোধে জনসচেতনতামূলক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি