রায়পুরায় বিনষ্ট করা হলো প্রায় ২ লাখ এনআইডি কার্ড
১১ মে ২০২২, ০৭:১৫ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ এএম
রায়পুরা প্রতিনিধি:
রায়পুরায় পোড়ানো হলো দুই লাখ ৯৫ হাজার ২৯৬টি জাতীয় পরিচপত্রের (এনআইডি) পেপার লেমিনেটেড কার্ড। বুধবার (১১মে) বিকেলে উপজেলা অফিস চত্বরে কার্ডগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করার আগে এসব এনআইডি জমা নেয়া হয়েছিল।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো সুমন মিয়া জানান, ইতোমধ্যে দুই লাখ ৯৫ হাজার ২৯৬টি স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। বিতরণের সময় পূর্বের পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র জমা নেওয়া হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক জমাকৃত পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন জানান, এটার অপব্যবহার যাতে না হয় তার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কমিটির আহ্বায়ক হিসেবে উপস্থিত থেকে বিনষ্ট করা হয়েছে। এটা নিয়মিত কার্যক্রমের অংশ যা আগামীতেও অব্যাহত থাকবে।
এনআইডি কার্ড আগুনে পুড়িয়ে বিনষ্ট করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আজগর হোসেন, নির্বাচন কর্মকর্তা মো সুমন মিয়া, সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা, বন কর্মকর্তা, পুলিশ প্রতিনিধি সাংবাদিকবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা