রায়পুরায় আগুনে পুড়লো ১০ দোকান ঘর
১১ মে ২০২২, ০৪:০৫ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ এএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরার পৌর এলাকার হাসিমপুর মৌলভীবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮থেকে ১০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (১০ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই চাউলের গোডাউন, মাছের আড়ৎসহ ৮-১০টি দোকান ভস্মীভূত হয়ে যায়। এতে মালামালসহ প্রায় কোটি টাকার ক্ষয় ক্ষতির ধারনা করছেন ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানান, এলাকায় মাইকিং করার পর সাথে সাথে লোকজন দৌড়ে বাজারে আসে। স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আনুমানিক ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে পিযুশ পালের মুদির দোকান, আবুল মিয়ার চাউলের গোডাউন, অনুকুলের মাছের আড়ৎ, ইনফল মিয়ার হাডওয়্যারের দোকান, হোসেন মিয়ার মুদির দোকান, রেহমান মিয়ার বস্তা ঠুংগার কারখানা, লিটন মিয়ার মুদি দোকানসহ অন্যান্য দোকান রয়েছে।
রায়পুরা ফায়ার সার্ভিস ষ্টেশনের লিডার মো নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ারসার্ভিস কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা