রায়পুরায় ট্রেনে কাটাপড়ে দুই শিশু নিহত
২৮ এপ্রিল ২০২২, ০১:৪৪ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্রগ্রাম রেলপথের রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের সাহাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- রায়পুরার পলাশতলী ইউনিয়নের সাহাপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে জোবায়েদ মিয়া (১১) এবং মো. কাউসারের পুত্র সিয়াম মিয়া (১০)।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক ইমায়েদুল জাহেদী ও স্থানীয়রা জানান, সকালে আম কুড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয় দুই শিশু। পরে দুই শিশু সাহাপুর এলাকায় এক সঙ্গে রেললাইনে দাড়িয়ে অপর লাইনে আসা চট্রগ্রামগামী একটি কন্টেইনার ট্রেন দেখছিল। এসময় দাড়িয়ে থাকা লাইনে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনে কাটাপড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা