রায়পুরায় বেগম রোকেয়া দিবস পালন, সম্মাননা প্রদান

০৯ ডিসেম্বর ২০২০, ০৬:২৯ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৮:১৭ পিএম


রায়পুরায় বেগম রোকেয়া দিবস পালন, সম্মাননা প্রদান

রায়পুরা প্রতিনিধি:
“কমলা রঙে বিশ্বে নারী’ বাধাব পথ দেব পাড়ি” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় নরসিংদীর রায়পুরায় বেগম রোকেয়া দিবস ২০২০ পালিত হয়েছে।


বুধবার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে রায়পুরা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে “জয়িতা অনে¦ষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমে নির্বাচিত পাঁচ ক্যাটাগরির মাধ্যমে ৫জন জয়িতা নারীকে সম্মাননা প্রদান করা হয়।


এসময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা আক্তার, রায়পুরা প্রেসক্লাব সভাপতি মাহবুবুল আলম লিটন ও সাধারণ সম্পাদক এম. নুরউদ্দিন আহমেদ উপজেলা, যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, নারী নেত্রী লিলি আক্তার সহ আরো অনেকে।



এই বিভাগের আরও