রায়পুরায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত
০৪ ডিসেম্বর ২০২০, ০৪:৪৩ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নজরুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর এক্সপ্রেস এর ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। শুক্রবার (০৪ ডিসেম্বর) সকালে হাটুভাঙ্গা রেলক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম শিবপুরের খৈনকুড় এলাকার মৃত. মোগল মিয়ার ছেলে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শাহ আলম মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে হাটুভাঙ্গা রেলক্রসিং পারাপারের সময় কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি নিহত হয়। ধারনা করা হচ্ছে অসতর্কভাবে চলাচলের কারণে ট্রেনে কাটা পড়েছে। তার সাথে থাকা মোবাইল মাধ্যমে স্বজনদের সাথে যোগাযোগ করে পরিচয় পাওয়া গেছে। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা