রায়পুরায় প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্যসহ ২ জন আহত
৩০ নভেম্বর ২০২০, ০৩:৫৫ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৯:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জে পূর্ব শ্ত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় টেটাবিদ্ধ হয়ে ইউপি সদস্য সহ ২ জন আহত হয়েছেন। সোমবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে আমিরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
আহতরা হলো- আমিরগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও মোছলেহ্ উদ্দিনের ছেলে গোলজার হোসেন (৪৫) ও একই গ্রামের তার ভাতিজা আনোয়ার হোসেনের ছেলে ইয়ামিন (১৭)। আহতদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
আহতদের স্বজন ও পুলিশ জানায়, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় রফিকুল ইসলাম ও ইউপি সদস্য গোলজার হোসেনের সাথে বিরোধ চলে আসছিলো। আজ সকাল সাড়ে ১১টার দিকে ইউপি সদস্য গোলজার হোসেন ৭/৮ জন নিয়ে নলবাটা মাদ্রাসার সামনে অবস্থান করছিল। এসময় স্থানীয় রফিকুল ইসলামের নেতৃত্বে ৪০/৫০জনের একটি দল বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাদের উপর হামলা চালায়। সেসময় প্রতিপক্ষের লোকজন টেটা দিয়ে খুচিয়ে ইউপি সদস্য ও তার ভাতিজাকে গুরুতর আহত করে। খবর পেয়ে এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াজ উদ্দিন জানান, রফিকুল ও গোলজার হোসেনের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। গতকাল সন্ধায় ইউপি সদস্য গোলজার হোসেন জেলা কারাগার থেকে জামিনে বেরিয়ে আসে। আসার পর আজকেই এই ঘটনা ঘটে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা