রায়পুরায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ছাত্রলীগ নেতা জেলহাজতে
২৭ নভেম্বর ২০২০, ১০:২৭ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫০ পিএম
আসামী দিপু মিয়া
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় দিপু মিয়া (২৭) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনামিকা চৌধুরীর আদালতে তোলা হলে তাকে জেলহাজতে পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে রায়পুরা পৌর এলাকার রামনগরহাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই প্রবাসীর স্ত্রী বাদী হয়ে দিপু মিয়াকে আসামী করে রায়পুরা থানায় মামলা করেন।
গ্রেপ্তারকৃত দিপু মিয়া রায়পুরা পৌর এলাকার রামনগরহাটি গ্রামের শহিদ মিয়ার ছেলে ও রায়পুরা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
মামলার বিবরণে জানা গেছে, ওই গৃহবধূর (২৯) স্বামী মালদ্বীপ প্রবাসী ও অভিযুক্ত দিপু মিয়া তাঁর চাচাত দেবর। স্বামী বিদেশে থাকার সুযোগে দিপু প্রায়ই ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিত। নানা সময় দেওয়া তার কুপ্রস্তাবে সম্মত না হওয়ায় দিপু সুযোগ পেলে সম্ভ্রমহানির হুমকি দিয়েছিল। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঘরের কাজে ব্যস্ত থাকার সময় দিপু মিয়া ওই ঘরে প্রবেশ করে। পরে পেছন দিক থেকে মুখ চেপে ধরে মাটিতে ফেলে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই গৃহবধূর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে দিপু দৌড়ে পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হওয়ার পরই অভিযুক্ত দিপু মিয়াকে গ্রেপ্তারে করা হয়। আজ সন্ধ্যায় তাকে আদালতের তোলা হলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার

এই বিভাগের আরও