যুবলীগ হবে ক্যাসিনো ও মাদকমুক্ত: ব্যারিস্টার তৌফিক
২৩ নভেম্বর ২০২০, ১২:০৬ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ এএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রাহমান বলেছেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ হবে ক্যাসিনো ও মাদকমুক্ত। আমরা চাই না যারা মাদক ব্যবসায়ী, ক্যাসিনো চালায় তারা যুবলীগের নেতা হউক। যুবলীগের নেতা হবে রাজনৈতিক ব্যক্তিত্ব।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে নরসিংদীর রায়পুরার পাড়াতলী কলিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলাবাসীর পক্ষ থেকে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার তৌফিক বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র হচ্ছে। ঢাকায় বাসে আগুন দেওয়া হচ্ছে। উন্নয়নকে বাধাগ্রস্ত করতে মুক্তিযোদ্ধা বিরোধী শক্তিরা সক্রিয়, তারা অনেক শক্তিশালী। আমরা হয়তো মনে করি তারা ক্ষমতায় নাই বলে তাদেরকে পাওয়া যাবে না এটা সত্য নয়। মুক্তিযুদ্ধ বিরোধীরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। দলের কিছু পদবঞ্চিত নেতারাও তাদের ওই কর্মকাণ্ডে একাত্মতা প্রকাশ করছে। ইনশাল্লাহ আমরা এই ষড়যন্ত্র প্রতিহত করব।
রায়পুরায় সংবর্ধনা অনুষ্ঠানে যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রাহমানের আগমন উপলক্ষে উপজেলার পাড়াতলী ইউনিয়নবাসীর মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। রাস্তার মোড়ে মোড়ে তৈরি করা হয় তোরন। দুপুর ২টায় এলাকায় এসে পৌঁছালে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন এলাকাবাসী।
গণ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, জহির উদ্দিন খসরু, সোহেল পারভেজ, শিল্প ও বাণিজ্য সম্পাদক মো. আব্দুল হাই, মুক্তিযোদ্ধা সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, সহ সম্পাদক আব্দুল রহমান জীবন, তোফায়েল আহমেদ, কার্যনির্বাহী সদস্য মুজিবর রহমান, কৌশিক নাহিয়ান, মাকসুদুর রহমান, আমিনুল ইসলাম, মো. বশির মোল্লা।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন, ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাহাদত হোসেন সেলিম, মামুন সরকার, প্রচার সম্পাদক আরমান হক বাবু ও পাড়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা