রায়পুরায় বিদ্যুৎস্পর্শে দুই ছাত্রের মৃত্যু
০২ নভেম্বর ২০২০, ০৯:১৫ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় বিদ্যুৎস্পর্শে দুই ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে পৌর এলাকার মহিষমারায় একটি সোলার স্ট্রিট লাইটের খুঁটি সরানো সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-সেরাজনগর এম এ পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র মো. দিদার মিয়া (১৫) ও রায়পুরা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্র রায়হান মোল্লা (১৬)।
আহতরা হলেন মহিষমারা এলাকার মো. হাছান মিয়া (৩৫), মো. কারি (১৪) ও শামীম (১২)।
রায়পুরা থানার উপ পরিদর্শক (এসআই) দেব দুলাল দে সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মহিষমারায় রাস্তার পাশে স্থাপন করা একটি সোলার স্ট্রিট লাইট পড়ে যাওয়ায় ব্যাটারিতে চার্জ হচ্ছিল না। ফলে স্ট্রিট লাইটে আলো জ্বলছিল না। সোমবার দুপুরে স্থানীয় কয়েকজন যুবক ও ছাত্র মিলে সোলার স্ট্রিট লাইটের খুঁটি এর পাশেই খোলা স্থানে সরানোর উদ্যোগ নেয়। খুঁটি সরানোর সময় ওপরে থাকা বিদ্যুতের তারের সঙ্গে সোলার খুঁটির সংযোগ ঘটে। এতে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন পাঁচজন। তাদের মধ্যে রায়হানকে নরসিংদী সদর হাসপাতাল নেওয়ার পথে ও দিদারকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত্ ঘোষণা করেন। এ ঘটনায় আহত হন তিনজন। তাদের মধ্যে দুজনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় পাঠানো হয়েছে।
আহত হাসান জানান, কাজ শেষে বাড়ি ফেরার পথে দেখতে পাই চারজন লোক মিলে রাস্তার পাশের একটি সোলার স্ট্রিট লাইটের খুঁটি সরাচ্ছিল। তারা খুঁটি সরাতে পারছিল না। এরপর তাদের সঙ্গে আমিও যোগ দেই। এ সয়ম ওপরে থাকা বিদ্যুতের তারের সঙ্গে খুঁটির সংযোগ ঘটে বিদ্যুতায়িত হলে আমি অচেতন হয়ে পড়ি।
রায়পুরা থানার উপ পরিদর্শক (এসআই) দেব দুলাল দে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত হওয়ার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার