রায়পুরায় ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে স্কুলছাত্রী ধর্ষণ মামলা
২৩ অক্টোবর ২০২০, ০৪:৫১ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
দশম শ্রেণির এক ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে নরসিংদীর রায়পুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে নির্যাতিতা ওই ছাত্রী বাদী হয়ে রায়পুরা থানায় মামলাটি করেন। এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার সরকারি রাজু অডিটরিয়ামে এ ধর্ষণের ঘটনা ঘটেছে।
অভিযুক্ত ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিল উপজেলার পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের নেতা আমিনুল হক চৌধুরীর ছেলে।
রায়পুরা থানার অফিসার ইন চার্জ (ওসি) মহসিনুল কাদির ও নির্যাতিতার পরিবার জানান, ওই স্কুল ছাত্রীর সাথে ছাত্রলীগ নেতা শাকিলের সাথে ৬ মাস ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। বিয়ে করার কথা বলে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছাত্রীকে ডেকে রায়পুরা পৌর এলাকার শ্রীরামপুরস্থ সরকারি রাজু অডিটরিয়ামে নিয়ে যায় শাকিল। কিন্তু বিয়ে না হওয়ায় কিছুক্ষণ পর ওই ছাত্রীকে তার বাড়ি পাঠিয়ে দেয়া হয়। পরবর্তীতে রাত ১০টার দিকে বিয়ে করার কথা বলে আবারও বাড়ি থেকে ওই অডিটরিয়ামে ডেকে আনা হয় ছাত্রীটিকে। পরে সেখানে এক সহযোগীর সহায়তায় ওই ছাত্রীকে ধর্ষণ করে ছাত্রলীগ নেতা শাকিল। এসময় স্থানীয়রা ঘটনা টের পেয়ে অডিটরিয়াম ঘেরাও করলে শাকিল ওই ছাত্রীকে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও নির্যাতিতা ছাত্রীকে উদ্ধার করে।
শুক্রবার দুপুরে নির্যাতিতা ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা