রায়পুরার করিমগঞ্জ ব্রীজে যুবককে গলা কেটে হত্যা
২১ অক্টোবর ২০২০, ১২:২০ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৯:৪৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা উপজেলার নরসিংদী-রায়পুরা সড়কের করিমগঞ্জ ব্রীজে অপু বণিক নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় এ হত্যার ঘটনা ঘটেছে।
নিহত অপু বণিক (২৬) শিবপুর উপজেলার মধ্য কারারচর এলাকার হিন্দু পাড়ার ওমর বণিক এর ছেলে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় অপু বণিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ৩ জন অজ্ঞাত যুবক। পরে নরসিংদী-রায়পুরা সড়কের করিমগন্জ ব্রীজে মটর সাইকেল সহ তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন সিএনজি চালকরা। এসময় আহতাবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিক্যালে পাঠানোর পরামর্শ দেন।
রাতে তার পরিবারের লোকজন খবর পেয়ে তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পথে এ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়৷
নিহতের চাচা চঞ্চল বণিক বলেন, অপু স্বর্ণের দোকানে কাজ করতো । অজ্ঞাত ৩ জন যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাবার পর রাত ৮ টায় জানতে পারি সিএনজি চালকরা তাকে সদর হাসপাতাল নিয়ে এসেছে। করিমগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন জানান, ঘটনাটি নরসিংদী-রায়পুরা সড়কের করিমগন্জ ব্রীজে ঘটেছে, আমরা তদন্ত করে দেখছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা