রায়পুরার শ্রীরামপুরে বসতবাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর
১৭ অক্টোবর ২০২০, ০২:০১ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৮:০৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে একটি বসত বাড়িতে প্রবেশ করে অতর্কিতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রায়পুরা থানার শ্রীরামপুর উত্তপাড়া গ্রামের মো: কাউসার আহমেদ এর বাড়িতে একদল সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী কাউসার আহমেদ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে রায়পুরা থানায় অভিযোগ করেছেন।
অভিযুক্তরা হলেন-রায়পুরার শাহীন জেনারেল হাসপাতালের মালিক মাহবুবুল আলম শাহীন (৪৫), শ্রীরামপুর গ্রামের কাশেম ভেন্ডারের ছেলে জাহাঙ্গীর (৪০), একই এলাকার বাচ্চু মিয়া (৬৫), মাইন উদ্দিন (৩০), খসরু মিয়া (২৮), রাসেল মিয়া (২৮), নাহিদ মিয়া (২৫), মালেক মিয়া (৪০), রামীম (২৫) ও শাকিল মিয়া (২২)সহ অজ্ঞাত আরও ১৫/২০ জন।
মামলার বিবরণে জানা গেছে, উল্লেখিত ব্যক্তিগণ পূর্ব শত্রুতার জের ধরে সন্ধ্যা ৭টার দিকে দা, লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জোর পূর্বক মো: কাউসার আহমেদ এর বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় বাড়ির লোকজন প্রাণরক্ষার্থে ঘরের দরজা আটকিয়ে দেয়। এক পর্যায়ে মাহবুবুল আলম শাহীন এর নির্দেশে সন্ত্রাসীরা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে থাই গ্লাসের জানালা, দরজা, বেসিনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে তিন লাখ টাকার ক্ষতিসাধন করে।পরে গৃহকর্তা মো: কাউসার আহমেদকে মারধর করে আহত করে। এসময় ওয়াল কেবিনেট এর ড্রয়ার ভেঙ্গে দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়। বাড়ির লোকজনের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসতে দেখে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ঘটনায় রায়পুরা থানায় অভিযোগ দেয়া হলে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা