পলাশে প্রবাসী যুবকের আত্মহত্যা
২০ এপ্রিল ২০২০, ০৬:১৫ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে ইব্রাহিম মিয়া (৩৫) নামে এক প্রবাসী যুবক আত্মহত্যা করেছে। রোববার (১৯ এপ্রিল) রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামে ওই যুবকের নিজ বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে আজ সোমবার সকালে পলাশ থানা পুলিশ নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহত যুবক গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের কাবিল মিয়ার ছেলে। সে কাতার প্রবাসী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ইব্রাহিম মিয়া গত চার মাস আগে কাতার থেকে দেশে ফিরেন। দেশে ফেরার ২০ দিন পর পারিবারিকভাবে বিয়েও করেন। তবে কাতার থেকে টাকা-পয়সা মাইর খেয়ে আসার কারণে সে মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল। রোববার রাতে খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে একাই শুয়ে ছিলেন ইব্রাহিম। পরে সোমবার সকালে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে পরিবারের লোকজন দেখতে পায় সে গলায় দড়ি পেচিয়ে ধর্নার সাথে ঝুলে আছে।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা