ঘোড়াশালে একজনের করোনাভাইরাস সন্দেহে দুই বাড়ি লকডাউন
০১ এপ্রিল ২০২০, ০৫:০৯ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ এএম
পলাশ প্রতিনিধি:
অসুস্থ হয়ে পড়া এক ব্যক্তির করোনাভাইরাসের লক্ষণ থাকায় নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ৭ ওয়ার্ডের পিরিন্দার টেক গ্রামে দুটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১ এপ্রিল) দুপুরে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী ওই বাড়ি দুটিসহ এর আশেপাশে চলাচলে নিষেধাজ্ঞা জারি করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী জানান, পিরিন্দার টেক গ্রামের এক বাড়িতে ৪০ বছরের এক পুরুষের মধ্যে করোনাভাইরাসের লক্ষণ থাকায় তাৎক্ষণিক ওই বাড়িসহ দুটি বাড়ি লকডাউন করা হয়। এছাড়া ওই বাড়ির আশেপাশে জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তিনি আরো জানান, করোনাসন্দেহজনক ওই ব্যক্তি গত কয়েকদিন আগে নরসিংদী শহরে ইতালি ফেরত তার এক বোনের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে সেখান থেকে সংস্পর্শে এসে তিনি আক্রান্ত হতে পারেন। আক্রান্ত ব্যক্তি দুই শিশু কন্যা ও স্ত্রী নিয়ে পিরিন্দার টেক গ্রামে বসবাস করে আসছেন। প্রাথমিকভাবে করোনা সন্দেহে ওই বাড়ি ও এর পাশের একটি বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্ত ব্যক্তির নমুনা সংগ্রহের জন্য আইসিডিআরে খবর পাঠানো হয়েছে। সেখান থেকে টিম এসে পরীক্ষা করার পর করোনা ভাইরাস আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
এদিকে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ জহিরুল আলম জানান, লকডাউনের পর ওই বাড়ির পাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ যেনো বাড়ির আশে পাশে যেতে না পারে তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া লকডাউন হওয়া বাড়ি গুলোতে খাদ্যসামগ্রী সরবরাহ পুলিশ ব্যবস্থায় করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা