করোনাভাইরাস প্রতিরোধে পলাশে ১০ সংগঠনের তৎপরতা অব্যাহত
২৮ মার্চ ২০২০, ০৬:১৭ পিএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পিএম
শরীফ ইকবাল রাসেল:
নরসিংদীর পলাশ উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে দিনরাত কাজ করে যাচ্ছে ১০টি সামাজিক সংগঠন। উপজেলায় যানবাহন ও পথচারী চলাচলকারী সকল রাস্তা ও যানবাহন জীবাণুমুক্ত করতে জীবাণুনাশক ওষধ ছিটানো, রাস্তায় চলাচলকারী যানবাহনের চালক ও পথচারীদের মাছে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ, লিকুইড সাবান বিতরণ, অযথা রাস্তায় চলাচলকারী মানুষকে ঘরে পাঠানো, চা স্টলসহ নিষিদ্ধকৃত দোকানপাট বন্ধ রাখা নিশ্চিতকরণে কাজ করছে এসব সংগঠন। প্রশাসনের পাশাপাশি সরকারকে সহযোগীতার জন্য সামাজিক দায়িত্ব হিসেবে এসকল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সংগঠনগুলো।
সংগঠনগুলো হলো, পলাশ ক্লাব, রিপোর্টার্স ক্লাব, পলাশ থানা ব্লাড ডোনার, দূরন্ত পলাশ, স্মাইল, পলাশের পাপড়ি, উদ্দীপ্ত তারুণ্য, বিডি ক্লিন, জাগরণী সংসদ ও ঢাকা ইউনির্ভাসিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব পলাশ ক্লাব।
সংগঠনগুলোর সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন পলাশ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পলাশ ক্লাবের সভাপতি মো. আল মুজাহিদ হোসেন তুষার। বিগত ৭দিন যাবৎ সংগঠনগুলো এসকল কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে শনিবার সকালে পলাশ বাসস্ট্যন্ড এলাকায় শহরে চলাচলকারী যানবাহন চালক ও পথচারীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এসময় রাস্তায় জীবানুনাশক ওষধ স্প্রে করে জীবানু মুক্ত করা করা হয়।
এছাড়া করোনায় হতদরিদ্র ঘরবন্ধী মানুষের মাঝে চাল, ডাল আলুসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়। শহরের বিভিন্ন এলাকায় ৫টি পয়েন্টে অর্ধেক দাম ভর্তুকি দিয়ে দোকান খোলা হয়েছে, যেখান থেকে অর্ধেক মূল্য পরিশোধ করেই নিত্যপ্রয়েজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন দরিদ্র মানুষ।
স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বয়ক আল-মুজাহিদ হোসেন তুষার জানান, উপজেলার ১০ টি স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে একটি স্বেচ্ছাসেবী বাহিনী গঠন করা হয়েছে। এই বাহিনীর মাধ্যমে প্রতিদিন উপজেলার হাটবাজার, যানবাহন ও জনসমাগমস্থলগুলো জীবাণুনাশক স্প্রে ছিটানো হচ্ছে। এছাড়া করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে করোনা প্রতিরোধে ঘরে অবস্থান করতে মানুষকে সচেতনতার কাজও করে যাচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী