পলাশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
২১ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১১ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পিএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গৌরবময় এ দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পলাশের সর্বস্তরের মানুষ।
পলাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ।
এরপর একে একে ভাষা শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলী, ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার,জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসার কামরুল ইসলাম গাজী,মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা প্রেসক্লাব, উপজেলা রিপোর্টার্স ক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। পরে শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন সহ সকল শহীদদের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা