পলাশে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২ ফেব্রুয়ারি ২০২০, ০২:১৮ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম


পলাশে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর পলাশে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: ১) মোঃ মোকারম মিয়া (৫০), পিতামৃত-আনোয়ার হোসেন, সাং-বারারচর, থানা-পলাশ, ২) মোঃ আলম হোসেন (৩৫), পিতামৃত-সুরুজ আলী, সাং-শিমুলিয়া, থানা-শিবপুর, উভয় জেলা-নরসিংদী।

জেলা গোয়েন্দা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই নূরে আলম হোসাইন, এসআই মোস্তাক আহম্মেদ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। এসময় তাদের দখল হতে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পলাশ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।



এই বিভাগের আরও