শুক্রবার ঘোড়াশাল পৌর আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
২১ নভেম্বর ২০১৯, ০৬:০৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ এএম
পলাশ প্রতিনিধি:
দীর্ঘ ৬ বছর পর শুক্রবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। ঘোড়াশাল পৌর আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে বর্ণীল সাজে সজ্জিতকরণ করা হয়েছে দলীয় কার্যালয় ও তার আশে পাশের এলাকা। পৌর আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। সম্মেলনকে কেন্দ্র করে ঘোড়াশাল পৌর শহর নিত্য নতুন সাজে সেজেছে। ব্যানার, ফেস্টুন, রঙ্গিন বাতি, বিলবোর্ড শোভা পাচ্ছে শহরের প্রধান প্রধান সড়কে।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন পলাশের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ। আরো উপস্থিত থাকবেন পলাশের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দীর্ঘদিন পর এই সম্মেলনের মাধ্যমে পৌর আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। তাই পছন্দের প্রার্থীদের নির্বাচিত করতে ব্যনার ফেস্টুনের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন দলীয় নেতাকর্মীরা। এতে করে পৌর শহর জুড়ে বিরাজ করছে সাজ সাজ রব।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা