পলাশে ট্রলি থেকে পড়ে হেলপার নিহত
১৫ নভেম্বর ২০১৯, ০৪:৫৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে ট্রলি থেকে পড়ে গিয়ে রবিন মিয়া (১৭) নামে এক ট্রলির হেলপার নিহত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার ডাংগা ইউনিয়নের শান্তান পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিন মিয়া নরসিংদী সদর উপজেলার বেলাব গ্রামের মোঃ সোলায়মান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিন ডাংগা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে তার নানার বাড়িতে থাকতো। সেখানে থেকে ট্রলি ট্রাকের হেলপার হিসেবে কাজ করে আসছিল। শুক্রবার সকালে ইসলামপাড়া গ্রামের নয়ন মিয়ার ছেলে লাবন মিয়ার ইট বোঝাই ট্রলি ট্রাকটির হেলপারের দায়িত্ব পালন করছিল রবিন। ট্রলিটি কাজৈর এলাকা থেকে পূবালীর দিকে যাবার পথে সান্তানপাড়ার পবিত্র সূত্র ধরের বাড়ির সামনের ভাংগা সড়কে চলন্ত ট্রলি থেকে রবিন নিচে পড়ে যায়। এতে তার মাথার সামনের অংশ ফেটে গিয়ে মস্তিষ্ক বের হয়ে যায় এবং ডান হাত কেটে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই রবিনের মৃত্যু হয়। এসময় চালক লাবন মিয়া তার হেলপারকে রেখে পালিয়ে যায়।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ পুলিশ পরিদর্শক মোঃ মনোয়ার হোসেন বলেন, ইট বোঝাই ট্রলির উপর থেকে পড়ে গিয়ে রবিন মিয়ার মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ ও ট্রলিটি উদ্ধার করা হয়েছে। পরে নিহত স্বজনদের অনুরোধে আইনি প্রক্রিয়ায় বিনা ময়না তদন্তে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা