পলাশে ৬৪ টি পূজামন্ডপে অনুদান বিতরণ
০৪ অক্টোবর ২০১৯, ০৮:০০ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পিএম
পলাশ প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার শুরুর দিনে (শুক্রবার) নরসিংদী-২ নির্বাচনী এলাকার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৬৪টি পূজা মন্ডপে সরকারি ৮ হাজার টাকা ও সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল হতে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
শুক্রবার (৪ অক্টোবর) সকালে পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ অনুদান বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে এক সভায় নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজা মন্ডপের সভাপতিদের হাতে এ অনুদান তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী, পলাশ থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি কার্তিক গুহ, সাধারণ সম্পাদক অসিত চন্দ্র দাস প্রমূখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা