পাওনাদারকে কুপিয়ে আহত: ডাঙ্গা ইউপি’র প্যানেল চেয়ারম্যানসহ ৫ জন কারাগারে
২২ মে ২০১৯, ০৫:৫৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশ উপজেলায় হানিফ মিয়া (২৫) নামে এক পাওনাদারকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত ও তার বাড়িঘরে হামলার ঘটনার মামলায় ডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জালাল উদ্দিনসহ ৫ জনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
বুধবার (২২ মে) সকালে নরসিংদী জেলা দায়রা জজ আদালতে হাজির হলে আদালত তাদের জামিন বাতিল করে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। এর আগে গত ২৪ এপ্রিল উচ্চ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাদের ৫ সপ্তাহের জন্য জামিন দেয়। বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এ.বি সিদ্দিক।
গত ১৮ এপ্রিল মামলাটি দায়ের করেন আহতের বড় ভাই নবিউল্লাহ। মামলার আসামীরা হলেন, ডাঙ্গা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জালাল উদ্দিন, তার ছেলে মাছুম মিয়া, ভাতিজা আল আরাফাত, ভাগিনা ফারুক ও চাচাতো ভাই জাকির হোসেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এ.বি সিদ্দিক জানান, গত ১৩ এপ্রিল ডাঙ্গার ভিরিন্দা গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে জালালউদ্দিন ও তার সহযোগীদের হামলায় গুরুত্বর আহত হয় হানিফ নামে এক যুবক। হামলাকারীরা হানিফের বাড়িঘরেও ভাঙচুর চালায়। এ ঘটনায় হানিফের বড় ভাই মাললা দিলে আসামীপক্ষ উচ্চ আদালদ থেকে ৫ সপ্তাহের জামিন নেয়। সেই জামিনের মেয়াদ শেষ হলে নিন্ম আদালত তাদের পূণরায় জামিন না দিয়ে জেলহাজতে প্রেরণ করে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা