পলাশে তিনজনকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই
২১ মার্চ ২০১৯, ১১:০৯ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৫:৫১ এএম
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশে তিন যুবককে কুপিয়ে মোটসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ মার্চ) রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মোটসাইকেলের তিন আরোহী গুরুতর জখম হয়েছেন। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতরা হলেন, নরসিংদী সদর উপজেলার বাসাইল গ্রামের মৃত আবু সাঈদের ছেলে শাহীন মিয়া, চিনিশপুর ইউনিয়নের সাহাজ উদ্দিনের ছেলে আমির হোসেন ও রফিকুল ইসলাম মোল্লার ছেলে নাছির মোল্লা। তাদের মধ্যে শাহীন মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যান্যদের নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামের রাস্তার পাশে তিন যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এসময় থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে শাহীনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা