ঘোড়াশালে বাংলাদেশ জুটমিল শ্রমিকদের বিক্ষোভ
০৪ মার্চ ২০১৯, ০৩:৩০ পিএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম
পলাশ প্রতিনিধি ॥
পলাশ শিল্পএলাকার ঘোড়াশালস্থ বাংলাদেশ জুটমিলের শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে। পাটকল শ্রমিকদের প্রস্তাবিত মজুরী কমিশন বাস্তবায়ন, শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরি পরিশোধ ও পাট ক্রয়ের টাকাসহ নয় দফা দাবী বাস্তবায়নের দাবীতে এ বিক্ষোভ মিছিল করা হয়।
সোমবার (৪মার্চ) সকাল ১০ টায় মিলের উৎপাদন বন্ধ রেখে প্রায় ৩ হাজার শ্রমিক বিক্ষোভ মিছিল বের করে ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মিছিল শেষে মিলের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।
বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে মিলের সিবিএ’র সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ নন-সিবিএ সম্মিলিত পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ জুটমিলের সিবিএ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সিবিএ সহ-সভাপতি সাহেব আলী, যুগ্ম সম্পাদক আলম মিয়া ও হারুন অর রশিদ প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে শ্রমিকদের প্রস্তাবিত মজুরি বাস্তবায়ন, শ্রমিক কর্মচারীদের বকেয়া মজুরি পরিশোধ, শ্রমিকদের গ্রাচ্যুইটির টাকা ও পাট ক্রয়ের টাকা সহ ৯ দফা দাবী মেনে নেওয়ার আহব্বান জানান। আগামী ১২ মার্চ ধর্মঘট পালনের সমর্থনে ১০ মার্চ লাল পতাকা মিছিল এবং ১২ ও ১৩ মার্চ দুইদিন ধর্মঘট পালনসহ কঠোর কর্মসূচি পালন করা হবে জানান বক্তারা।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী